ব্রেকিং
news icon সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে... news icon জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্... news icon চালু হলো 'হ্যালো ডিসি' অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেল... news icon তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্র... news icon আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতর... news icon রাতের মধ্যে আট অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস news icon বিলেতের বুকে শেকড়ের টান: নতুন প্রজন্মকে বাঙালি সংস... news icon রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ news icon এক শিশুকে বাঁচাতে আরেক শিশুর পানিতে ঝাঁপ, প্রাণ গে... news icon ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ... news icon বিকট শব্দের হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা, আইন প্রয়োগের... news icon ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্... news icon সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা news icon আলমারিতে মিলল শিশুর মরদেহ, অভিযুক্তকে পিটিয়ে হত্যা news icon গণভোটের রায় মেনে নেয়ার আহবান চরমোনাই পীরের news icon জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী news icon বাংলাদেশে বসবাসকারী মা‌র্কিন নাগরিকদের জন্য দূতাবা... news icon হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অ... news icon যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌... news icon ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা news icon দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার সা... news icon মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৪ জন কা... news icon যুদ্ধ কিংবা যুদ্ধবিরতিতে যাওয়া নিয়ে শেষ সিদ্ধান্ত... news icon ভিড়ের মাঝে অশালীন আচরণের শিকার গায়িকা news icon এক গোল হজম করেই বিশ্বচ্যাম্পিয়ন, স্পেনের একক বিশ্ব... news icon সুরমার পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রব... news icon পরের বিশ্বকাপ কোথায়; ২০৩০, ২০৩৪-এর আয়োজক কারা! news icon তিন বছরে দুটি বিশ্বকাপ জিতে স্পেনের ইতিহাস news icon বিবর্ণ আর্জেন্টিনা, স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ news icon বিশ্বকাপের ফাইনাল দেখতে ইবির জিমনেসিয়ামে শিক্ষার্...

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঢাকা অফিস

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম

Ajker Patrika

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঢাকা অফিস

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম

সংযুক্ত ছবি

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করার জন্য আগামী ৩ মার্চ থেকে অনলাইনে শুরু হবে টিকিট বিক্রি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিন কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি আগামী ৩ মার্চ থেকে শুরু হবে। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।

রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।

এবার ঈদে ৫ জোটা-২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলেও জানানো হয়েছে।

ফিরতি যাত্রার জন্যও আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদ শেষে রাজধানীসহ বিভিন্ন কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধার্থে ২৩ মার্চ থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। এ ক্ষেত্রেও অনলাইন পদ্ধতি অনুসরণ করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, অনলাইনে টিকিট বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও শর্তাবলি মেনে চলতে হবে। যাত্রীর জাতীয় পরিচয়পত্র বা নিবন্ধিত তথ্যের ভিত্তিতে টিকিট ইস্যু করা হবে। একই ব্যক্তি নির্দিষ্ট সংখ্যার বেশি টিকিট কিনতে পারবেন না—এমন সীমাবদ্ধতাও থাকছে, যাতে কালোবাজারি ও টিকিটের অপব্যবহার রোধ করা যায়।

প্রতি বছরের মতো এবারও ঈদে ট্রেনযাত্রার চাহিদা ব্যাপক থাকবে বলে ধারণা করা হচ্ছে। সড়কপথের যানজট ও অতিরিক্ত ভাড়া এড়াতে অনেকেই ট্রেনকে বেছে নেন। তাই অগ্রিম টিকিট সংগ্রহে যাত্রীদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়। এ বাস্তবতায় অনলাইন টিকিটিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে সার্ভার সক্ষমতা বাড়ানো হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সময়মতো লগইন করে নির্ধারিত সময়ে টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে দালালচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা হয়রানির অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির এ সিদ্ধান্ত ঘরমুখো লাখো মানুষের যাত্রা পরিকল্পনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ছবি:

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত