ব্রেকিং
news icon সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে... news icon জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্... news icon চালু হলো 'হ্যালো ডিসি' অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেল... news icon তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্র... news icon আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতর... news icon রাতের মধ্যে আট অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস news icon বিলেতের বুকে শেকড়ের টান: নতুন প্রজন্মকে বাঙালি সংস... news icon রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ news icon এক শিশুকে বাঁচাতে আরেক শিশুর পানিতে ঝাঁপ, প্রাণ গে... news icon ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ... news icon বিকট শব্দের হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা, আইন প্রয়োগের... news icon ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্... news icon সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা news icon আলমারিতে মিলল শিশুর মরদেহ, অভিযুক্তকে পিটিয়ে হত্যা news icon গণভোটের রায় মেনে নেয়ার আহবান চরমোনাই পীরের news icon জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী news icon বাংলাদেশে বসবাসকারী মা‌র্কিন নাগরিকদের জন্য দূতাবা... news icon হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অ... news icon যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌... news icon ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা news icon দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার সা... news icon মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৪ জন কা... news icon যুদ্ধ কিংবা যুদ্ধবিরতিতে যাওয়া নিয়ে শেষ সিদ্ধান্ত... news icon ভিড়ের মাঝে অশালীন আচরণের শিকার গায়িকা news icon এক গোল হজম করেই বিশ্বচ্যাম্পিয়ন, স্পেনের একক বিশ্ব... news icon সুরমার পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রব... news icon পরের বিশ্বকাপ কোথায়; ২০৩০, ২০৩৪-এর আয়োজক কারা! news icon তিন বছরে দুটি বিশ্বকাপ জিতে স্পেনের ইতিহাস news icon বিবর্ণ আর্জেন্টিনা, স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ news icon বিশ্বকাপের ফাইনাল দেখতে ইবির জিমনেসিয়ামে শিক্ষার্...

ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম

Ajker Patrika

ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম

সংযুক্ত ছবি

সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। খলিল আল-হায়াকে সংগঠনটির নতুন নেতা ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলের হামলায় নিহত সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের উত্তরসূরি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

সোমবার (২০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, খলিল আল-হায়া এর আগে সংগঠনটির ডেপুটি চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি পাঁচ সদস্যবিশিষ্ট লিডারশিপ কাউন্সিলেরও সদস্য ছিলেন। দলটির সাবেক পলিটব্যুরো প্রধান খালেদ মেশালের সঙ্গে অনুষ্ঠিত অভ্যন্তরীণ ভোটের দ্বিতীয় দফায় তিনি জয়ী হয়েছেন।

২০২৪ সালে গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার ও সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হন। একই বছর তেহরান সফরকালে গুপ্তহত্যার শিকার হন ইসমাইল হানিয়া। এসব ঘটনার পর হামাসে খলিল আল-হায়ার গুরুত্ব ক্রমেই বেড়ে ওঠে।

শীর্ষ নেতারা নিহত হওয়ার পর হামাস কৌশল বদলে নেতৃত্ব পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি লিডারশিপ কাউন্সিল গঠন করে। ওই কাউন্সিলের সদস্য ছিলেন আল-হায়া। যুদ্ধকালীন পরিস্থিতিতে ২০২৪ সালের শেষের দিকে কাউন্সিলটি গঠন করা হয়।

১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণকারী আল-হায়া ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কাতার, মিসরসহ বিভিন্ন দেশের মধ্যস্থতায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনায় তিনি অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন।

গাজার বাইরে থেকে কার্যক্রম পরিচালনা করায় তিনি ইসরায়েলি অবরোধের মধ্যেও কোনো ধরনের বাধা ছাড়াই প্রতিবেশী দেশগুলোতে ভ্রমণ ও সমন্বয় করতে সক্ষম হন। গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতাকারী আলোচনায় হামাসের প্রতিনিধিদলের নেতৃত্বও দিয়েছেন আল-হায়া।

দলের সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আল-হায়ার পরিবারকে চরম মূল্য দিতে হয়েছে। ২০১৪ সালের যুদ্ধে একটি ইসরায়েলি হামলায় তার বড় ছেলে ওসামার বাড়ি ধ্বংস হয়ে যায়। এ সময় আল-হায়ার ছেলে, তার পুত্রবধূ এবং তাদের তিন সন্তান নিহত হন।

এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহার একটি আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় তার ছেলে হুমামসহ পাঁচজন নিহত হন।

সূত্র:  আল জাজিরা

সংগৃহীত ছবি:

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত