ব্রেকিং
news icon সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে... news icon জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্... news icon চালু হলো 'হ্যালো ডিসি' অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেল... news icon তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্র... news icon আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতর... news icon রাতের মধ্যে আট অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস news icon বিলেতের বুকে শেকড়ের টান: নতুন প্রজন্মকে বাঙালি সংস... news icon রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ news icon এক শিশুকে বাঁচাতে আরেক শিশুর পানিতে ঝাঁপ, প্রাণ গে... news icon ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ... news icon বিকট শব্দের হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা, আইন প্রয়োগের... news icon ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্... news icon সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা news icon আলমারিতে মিলল শিশুর মরদেহ, অভিযুক্তকে পিটিয়ে হত্যা news icon গণভোটের রায় মেনে নেয়ার আহবান চরমোনাই পীরের news icon জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী news icon বাংলাদেশে বসবাসকারী মা‌র্কিন নাগরিকদের জন্য দূতাবা... news icon হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অ... news icon যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌... news icon ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা news icon দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার সা... news icon মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৪ জন কা... news icon যুদ্ধ কিংবা যুদ্ধবিরতিতে যাওয়া নিয়ে শেষ সিদ্ধান্ত... news icon ভিড়ের মাঝে অশালীন আচরণের শিকার গায়িকা news icon এক গোল হজম করেই বিশ্বচ্যাম্পিয়ন, স্পেনের একক বিশ্ব... news icon সুরমার পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রব... news icon পরের বিশ্বকাপ কোথায়; ২০৩০, ২০৩৪-এর আয়োজক কারা! news icon তিন বছরে দুটি বিশ্বকাপ জিতে স্পেনের ইতিহাস news icon বিবর্ণ আর্জেন্টিনা, স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ news icon বিশ্বকাপের ফাইনাল দেখতে ইবির জিমনেসিয়ামে শিক্ষার্...

মধ্যপ্রাচ্যের তিন দেশে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ১১:১৪ এএম

Ajker Patrika

মধ্যপ্রাচ্যের তিন দেশে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১১:১৪ এএম

সংযুক্ত ছবি

সংগৃহীত

এবার কুয়েত, বাহরাইন এবং জর্ডানের ভূখণ্ডে একযোগে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৮ জুলাই) ভোররাত থেকে শুরু হওয়া এই হামলায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম যুদ্ধাবস্থা ও আতঙ্ক বিরাজ করছে। হামলার পর বাহরাইন ও কুয়েতজুড়ে একের পর এক সতর্কীকরণ সাইরেন বেজে চলেছে।

শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে বাহরাইনজুড়ে চার চারবার বিমান হামলার জরুরি সাইরেন বাজানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার এবং দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।

ইরানি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বৈশ্বিক দাম্ভিকতার অপরাধের জবাবে বাহরাইনের কৌশলগত শেখ ঈসা বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন ঘাঁটির উড়োজাহাজ হ্যাংগার, বিমান পার্কিং লট, জ্বালানি ট্যাংক এবং বেশ কয়েকটি যোগাযোগ সেতুতে সরাসরি আঘাত হেনেছে।

ইরান দাবি করেছে, এই ঘাঁটিটি ব্যবহার করে মার্কিন বাহিনী তাদের দেশসহ আঞ্চলিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান চালাত। নিজেদের মাতৃভূমি রক্ষায় এই দায়িত্ব পালন করতে পেরে তারা গর্বিত বলেও বিবৃতিতে উল্লেখ করেছে ইরানি বাহিনী।

এদিকে শনিবার ভোরে জর্ডানের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়া ১০টি ইরানি ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস করে দিয়েছে দেশটির সামরিক বাহিনী। জর্ডানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত ছিল।

স্ট্যান্ডার্ড প্রতিরক্ষামূলক ব্যবস্থা মেনে অত্যন্ত সফলতার সঙ্গে ১০টি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে। এই ঘটনায় জর্ডানের কোথাও কোনো হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে রয়্যাল ইঞ্জিনিয়ার্স ইউনিটের সদস্যরা ইতিমধ্যে ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ অপসারণ ও এলাকা সুরক্ষিত করার কাজ শুরু করেছে।

অন্যদিকে কুয়েতের আকাশেও ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে। কুয়েতি সেনাবাহিনী জানিয়েছে, গত কয়েক ঘণ্টার মধ্যে তারা দ্বিতীয়বারের মতো ইরানের এই বৈরী হামলার মুখোমুখি হয়েছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর হামলা রুখে দিতে কাজ করছে। হামালার পর কুয়েতজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তবে তা মূলত দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার শব্দ বলে সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে দেশটির সামরিক বাহিনী সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে সরকারের দেওয়া নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

সূত্র: আলজাজিরা

সংগৃহীত ছবি:

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত