ব্রেকিং
news icon সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে... news icon জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্... news icon চালু হলো 'হ্যালো ডিসি' অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেল... news icon তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্র... news icon আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতর... news icon রাতের মধ্যে আট অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস news icon বিলেতের বুকে শেকড়ের টান: নতুন প্রজন্মকে বাঙালি সংস... news icon রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ news icon এক শিশুকে বাঁচাতে আরেক শিশুর পানিতে ঝাঁপ, প্রাণ গে... news icon ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ... news icon বিকট শব্দের হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা, আইন প্রয়োগের... news icon ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্... news icon সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা news icon আলমারিতে মিলল শিশুর মরদেহ, অভিযুক্তকে পিটিয়ে হত্যা news icon গণভোটের রায় মেনে নেয়ার আহবান চরমোনাই পীরের news icon জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী news icon বাংলাদেশে বসবাসকারী মা‌র্কিন নাগরিকদের জন্য দূতাবা... news icon হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অ... news icon যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌... news icon ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা news icon দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার সা... news icon মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৪ জন কা... news icon যুদ্ধ কিংবা যুদ্ধবিরতিতে যাওয়া নিয়ে শেষ সিদ্ধান্ত... news icon ভিড়ের মাঝে অশালীন আচরণের শিকার গায়িকা news icon এক গোল হজম করেই বিশ্বচ্যাম্পিয়ন, স্পেনের একক বিশ্ব... news icon সুরমার পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রব... news icon পরের বিশ্বকাপ কোথায়; ২০৩০, ২০৩৪-এর আয়োজক কারা! news icon তিন বছরে দুটি বিশ্বকাপ জিতে স্পেনের ইতিহাস news icon বিবর্ণ আর্জেন্টিনা, স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ news icon বিশ্বকাপের ফাইনাল দেখতে ইবির জিমনেসিয়ামে শিক্ষার্...

কবে বিয়ে করছেন দীঘি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম

Ajker Patrika

কবে বিয়ে করছেন দীঘি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম

সংযুক্ত ছবি

সংগৃহীত

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন। দীর্ঘ বিরতির পর এখন নায়িকা হিসেবে নিয়মিত বড়পর্দায় কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় নানা আলোচনার জন্ম দিয়েছে।

কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রেম-বিয়ে খোলামেলা কথা বলেন দীঘি। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক জানতে চান, চিত্রনায়িকা পূজা চেরি সম্পর্কে রয়েছেন, সময়ের সঙ্গে বিয়ের দিকে আগাচ্ছেন, বিয়ে নিয়ে আপনার পরিকল্পনা কী? জবাবে দীঘি বলেন, “আমি হচ্ছি—‘ব্রাইডসমেডস’ (কনের সহচরী বা কনের অবিবাহিত ঘনিষ্ঠ বান্ধবী)। আমি ‘ব্রাইডসমেডস’, আপাতত ‘ব্রাইডস’ (কনে) হওয়ার ইচ্ছে নেই।”

প্রার্থনা ফারদিন দীঘি
কবে নাগাদ বিয়ে করার পরিকল্পনা করেছেন? এ প্রশ্নের উত্তরে দীঘি বলেন, “দেরি আছে। সম্ভবত ৫-৭ বছর পর, এর আগে না।” যারা আপনার বর হতে চান, তাদের কি কি গুণ থাকতে হবে? হাসতে হাসতে দীঘি বলেন, “চাকরিজীবী। গুণের মধ্যে রয়েছে—তাকে অসম্ভব রকমের সৎ হতে হবে। গাটস থাকতে হবে। ভুল করলেও তাকে নির্দ্বিধায় বলতে হবে—‘আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও।” 

দীঘি বিয়ের জন্য প্রস্তুত না থাকলেও তার জীবনের কী খবর? এখন পর্যন্ত কতবার প্রেম করেছেন? এ প্রশ্নও তার কাছে রাখা হয়। জবাবে দীঘি স্পষ্টভাবে বলেন, “আমি কখনো প্রেমের সম্পর্কে জড়াইনি। এমনকি, সুযোগ থাকা সত্ত্বেও সচেতনভাবেই কোনো সম্পর্কে যাইনি।”  

প্রার্থনা ফারদিন দীঘি
বিষয়টি ব্যাখ্যা করে দীঘি জানান, স্কুলজীবন থেকেই পরিবারের কড়া নজরদারিতে বড় হয়েছেন দীঘি। ক্লাস সিক্সে ওঠার পর থেকেই তার চলাফেরায় বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। এসএসসি পরীক্ষার পূর্ব পর্যন্ত মোবাইল ফোনও ব্যবহার করতেন না। শুধু তাই নয়, পরিবারের সদস্যরা নিয়মিত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে তার খোঁজখবর নিতেন।  
নিয়ন্ত্রিত জীবনের কারণে প্রেমের সুযোগ পাননি দীঘি। তার ভাষায়—“দীর্ঘদিন এমন নিয়ন্ত্রিত পরিবেশে বেড়ে ওঠার কারণে প্রেম করার মতো সুযোগ কিংবা মানসিক পরিসর—কোনোটিই তৈরি হয়নি।”  
দীঘি প্রেমের বিষয়টি অস্বীকার করলেও অতীতে তাকে ঘিরে একাধিক সম্পর্কের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। একসময় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিও নানা জল্পনার সৃষ্টি করে।   

প্রার্থনা ফারদিন দীঘি
তবে ওই সময় দীঘি স্পষ্টভাবে জানিয়েছিলেন, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। প্রেমের খবর বা গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলেও দাবি ছিল তার।

সংগৃহীত ছবি:

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত