ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সদস্যবান্ধব করতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বার্তা প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই, ২০২৬) দুপুরে ডিআরইউ মিলনায়তনে সংগঠনটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত বিভিন্ন বেসরকারি টেলিভিশনের বার্তা প্রধানগণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মোবাইল জার্নালিজম (মোজো), তথ্য যাচাই, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ভাষা শিক্ষার ওপর নিয়মিত আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানান।
এছাড়া ডিআরইউ কমপ্লেক্স নির্মাণ, কমিটির মেয়াদ দুই বছর করা, সংগঠনের নিজস্ব আয় বৃদ্ধি এবং সদস্যপদ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পরামর্শ দেন গণমাধ্যম ব্যক্তিত্বরা।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও আধুনিক করতে প্রাপ্ত মূল্যবান সুপারিশগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
সভায় ডিআরইউর কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তাসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বেসরকারি টেলিভিশনের হেড অব নিউজ ও প্রধান বার্তা সম্পাদকবৃন্দ (সিএনই) উপস্থিত ছিলেন।
সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে...