ব্রেকিং
news icon বিগত দিনে সিলেটের সাথে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি... news icon সিসিক প্রশাসকের সঙ্গে চিকিৎসক দলের সাক্ষাৎ news icon সিলেটে সুরমা-কুশিয়ারা বিপৎসীমা ছাড়িয়েছে, বন্যার... news icon জাসদ থেকে জামায়াত, আলোচনার কেন্দ্রে গাজী নজরুলের দ... news icon বাজেট শুধু কাগজে নয়, মানুষের জীবনে বাস্তবায়নেই মিল... news icon চ্যাম্পিয়নের মতোই প্রত্যাবর্তন, জিম্বাবুয়েকে হারিয়... news icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে নতুন উদ্যোগ, কৃষকদে... news icon প্রক্সি ভাইভায় সরকারি চাকরি, আদালতের নির্দেশে রিমা... news icon সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার হাফ... news icon বাংলাদেশ–মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন গতি,... news icon বিদেশি শিল্পীর কনসার্টে কোটি টাকার আয়োজন, দেশীয় শি... news icon ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেই সৌদির পারম... news icon ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান... news icon নৌবাহিনীর নেতৃত্বে নতুন অধ্যায়, আনুষ্ঠানিকভাবে দায়... news icon বিশ্বকাপের পর ফুটবলের নতুন অধ্যায়, কবে মাঠে গড়াবে... news icon এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ... news icon বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ কর্মকর্তাকে অবসরে পাঠানো... news icon কুমিল্লায় শিশু ধর্ষণ-হত্যা: যুবকের ফাঁসির আদেশ news icon লন্ডনে সাগরের জোয়ারে ডুবে মা মেয়েসহ সিলেটের একই... news icon টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের পরিসংখ্যানের মিল... news icon ২৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিন্টু মিয়া র‍্যাব... news icon রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন... news icon ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত... news icon যে কোনো মুহূর্তে আসতে পারে রাষ্ট্রপতির পদত্যাগের ঘ... news icon জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্... news icon বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প... news icon দিল্লির আন্দোলনের ছোঁয়া, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ... news icon আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে ব... news icon দিল্লির বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ, ইন্টারনেট বন্ধ,... news icon তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা...

২৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিন্টু মিয়া র‍্যাবের হাতে গ্রেপ্তার

ঢাকা অফিস

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম

Ajker Patrika

২৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিন্টু মিয়া র‍্যাবের হাতে গ্রেপ্তার

ঢাকা অফিস

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম

সংযুক্ত ছবি

সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত ছিনতাইকারী ও শীর্ষ মাদক ব্যবসায়ী এবং একাধিক অস্ত্র মামলাসহ ২৯ মামলার আসামি মো. মিন্টু শেখ ওরফে মিন্টু মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজধানীর তেজগাঁও এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মিন্টু মিয়া কারওয়ান বাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মিন্টু দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চুরি, মাদক ব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড ক্রাইম প্রোফাইল রেকর্ড (পিসিপিআর) যাচাই করে র‌্যাব জানতে পারে, মিন্টু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় দস্যুতা, গুরুতর আঘাত, ভয়ভীতি প্রদর্শন ও হত্যাচেষ্টার ৪টি মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। 

এছাড়া তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার একটি মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা এবং অস্ত্র আইনে একটি মামলা, গাজীপুর মহানগর পুলিশের গাছা থানায় ৩টি, ঢাকা রেলওয়ে থানায় একটি, চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি এবং জামালপুরের আদালতে একটি মামলার তথ্য পাওয়া গেছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার পলাতক সহযোগীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

রাজধানীতে সন্ত্রাস, মাদক কারবার ও ছিনতাই দমনে তাদের নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও জানায় র‌্যাব।

সংগৃহীত ছবি:

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত