ব্রেকিং
news icon বিগত দিনে সিলেটের সাথে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি... news icon সিসিক প্রশাসকের সঙ্গে চিকিৎসক দলের সাক্ষাৎ news icon সিলেটে সুরমা-কুশিয়ারা বিপৎসীমা ছাড়িয়েছে, বন্যার... news icon জাসদ থেকে জামায়াত, আলোচনার কেন্দ্রে গাজী নজরুলের দ... news icon বাজেট শুধু কাগজে নয়, মানুষের জীবনে বাস্তবায়নেই মিল... news icon চ্যাম্পিয়নের মতোই প্রত্যাবর্তন, জিম্বাবুয়েকে হারিয়... news icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে নতুন উদ্যোগ, কৃষকদে... news icon প্রক্সি ভাইভায় সরকারি চাকরি, আদালতের নির্দেশে রিমা... news icon সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার হাফ... news icon বাংলাদেশ–মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন গতি,... news icon বিদেশি শিল্পীর কনসার্টে কোটি টাকার আয়োজন, দেশীয় শি... news icon ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেই সৌদির পারম... news icon ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান... news icon নৌবাহিনীর নেতৃত্বে নতুন অধ্যায়, আনুষ্ঠানিকভাবে দায়... news icon বিশ্বকাপের পর ফুটবলের নতুন অধ্যায়, কবে মাঠে গড়াবে... news icon এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ... news icon বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ কর্মকর্তাকে অবসরে পাঠানো... news icon কুমিল্লায় শিশু ধর্ষণ-হত্যা: যুবকের ফাঁসির আদেশ news icon লন্ডনে সাগরের জোয়ারে ডুবে মা মেয়েসহ সিলেটের একই... news icon টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের পরিসংখ্যানের মিল... news icon ২৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিন্টু মিয়া র‍্যাব... news icon রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন... news icon ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত... news icon যে কোনো মুহূর্তে আসতে পারে রাষ্ট্রপতির পদত্যাগের ঘ... news icon জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্... news icon বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প... news icon দিল্লির আন্দোলনের ছোঁয়া, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ... news icon আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে ব... news icon দিল্লির বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ, ইন্টারনেট বন্ধ,... news icon তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা...

কুমিল্লায় শিশু ধর্ষণ-হত্যা: যুবকের ফাঁসির আদেশ

জেলা প‍্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম

Ajker Patrika

কুমিল্লায় শিশু ধর্ষণ-হত্যা: যুবকের ফাঁসির আদেশ

জেলা প‍্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম

সংযুক্ত ছবি

ছবি: সংগৃহিত

কুমিল্লার সদর দক্ষিণে ৯ বছরের শিশুকে ধর্ষণ এবং পরে হত্যার ঘটনায় মফিজুল ইসলাম ওরফে মফু (৩৮) নামের যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয় তার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মফিজুল ইসলাম ওরফে মফু জেলার সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, নিহত শিশুটি সদর দক্ষিণ উপজেলার খেয়াইশ এলাকায় একটি কিন্ডারগার্টেনে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বিগত ২০২৪ সালের ২৯ এপ্রিল সকালে বাড়ি থেকে বের হয় স্কুলের দিকে রওনা হয় সে। পথিমধ্যে তার পথরোধ করে মফিজুল ইসলাম ওরফে মফু তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। পরে ওড়না পেঁচিয়ে হত্যা করে মরদেহ ধানখেতে ফেলে চলে যান। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

ঘটনার পরদিন ৩০ এপ্রিল নিহত শিশুর মা বাদী হয়ে সদর দক্ষিণ থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তদন্ত কর্মকর্তা অভিযুক্ত মফুকে দায়ী করে চার্জশিট জমা দেন। শুনানি শেষে আদালতে মফুর দোষ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে অভিযুক্ত মফুকে মৃত্যদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

আইনজীবী আব্দুল মোতালেব মজুমদার বলেন, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মফিজুল ইসলাম ওরফে মফু কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ে আমরা সন্তুষ্ট। আশা করছি আপিলেও এই রায় বহাল থাকবে। 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত