বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) ক্যাডারের ১৭ জন কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়।
বুধবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা কর্মকর্তারা রয়েছেন। তাদের মধ্যে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তাও রয়েছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিবের স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে ১৭ কর্মকর্তার নাম ও পদ উল্লেখ করা হয়েছে।
বিগত দিনে সিলেটের সাথে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি...