ব্রেকিং
news icon বিগত দিনে সিলেটের সাথে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি... news icon সিসিক প্রশাসকের সঙ্গে চিকিৎসক দলের সাক্ষাৎ news icon সিলেটে সুরমা-কুশিয়ারা বিপৎসীমা ছাড়িয়েছে, বন্যার... news icon জাসদ থেকে জামায়াত, আলোচনার কেন্দ্রে গাজী নজরুলের দ... news icon বাজেট শুধু কাগজে নয়, মানুষের জীবনে বাস্তবায়নেই মিল... news icon চ্যাম্পিয়নের মতোই প্রত্যাবর্তন, জিম্বাবুয়েকে হারিয়... news icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে নতুন উদ্যোগ, কৃষকদে... news icon প্রক্সি ভাইভায় সরকারি চাকরি, আদালতের নির্দেশে রিমা... news icon সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার হাফ... news icon বাংলাদেশ–মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন গতি,... news icon বিদেশি শিল্পীর কনসার্টে কোটি টাকার আয়োজন, দেশীয় শি... news icon ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেই সৌদির পারম... news icon ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান... news icon নৌবাহিনীর নেতৃত্বে নতুন অধ্যায়, আনুষ্ঠানিকভাবে দায়... news icon বিশ্বকাপের পর ফুটবলের নতুন অধ্যায়, কবে মাঠে গড়াবে... news icon এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ... news icon বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ কর্মকর্তাকে অবসরে পাঠানো... news icon কুমিল্লায় শিশু ধর্ষণ-হত্যা: যুবকের ফাঁসির আদেশ news icon লন্ডনে সাগরের জোয়ারে ডুবে মা মেয়েসহ সিলেটের একই... news icon টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের পরিসংখ্যানের মিল... news icon ২৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিন্টু মিয়া র‍্যাব... news icon রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন... news icon ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত... news icon যে কোনো মুহূর্তে আসতে পারে রাষ্ট্রপতির পদত্যাগের ঘ... news icon জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্... news icon বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প... news icon দিল্লির আন্দোলনের ছোঁয়া, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ... news icon আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে ব... news icon দিল্লির বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ, ইন্টারনেট বন্ধ,... news icon তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ফের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা অফিস

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৩:১৭ পিএম

Ajker Patrika

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ফের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা অফিস

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৩:১৭ পিএম

সংযুক্ত ছবি

ছবি সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আবারও ঢাকার  উত্তরা বিএনএস সেন্টার এর সামনের প্রধান সড়ক এবং সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার বেলা দেড়টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং এর কিছু পরে সাভার মহাসড়কে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীরা জানায়, তাদের সব দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবে। আন্দোলনস্থলে পুলিশ জলকামান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— বন্যা ও জলাবদ্ধতার প্রভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

এর আগে, মঙ্গলবারও একই দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তিন দফা দাবি আদায়ে বিভিন্ন বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

পরে একইদিনে জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে  চলমান প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতায় কোনো কেন্দ্রে ভুলত্রুটি বা সমস্যার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার আইনি সুযোগ রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

ছবি সংগৃহীত ছবি:

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত