ব্রেকিং
news icon বিগত দিনে সিলেটের সাথে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি... news icon সিসিক প্রশাসকের সঙ্গে চিকিৎসক দলের সাক্ষাৎ news icon সিলেটে সুরমা-কুশিয়ারা বিপৎসীমা ছাড়িয়েছে, বন্যার... news icon জাসদ থেকে জামায়াত, আলোচনার কেন্দ্রে গাজী নজরুলের দ... news icon বাজেট শুধু কাগজে নয়, মানুষের জীবনে বাস্তবায়নেই মিল... news icon চ্যাম্পিয়নের মতোই প্রত্যাবর্তন, জিম্বাবুয়েকে হারিয়... news icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে নতুন উদ্যোগ, কৃষকদে... news icon প্রক্সি ভাইভায় সরকারি চাকরি, আদালতের নির্দেশে রিমা... news icon সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার হাফ... news icon বাংলাদেশ–মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন গতি,... news icon বিদেশি শিল্পীর কনসার্টে কোটি টাকার আয়োজন, দেশীয় শি... news icon ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেই সৌদির পারম... news icon ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান... news icon নৌবাহিনীর নেতৃত্বে নতুন অধ্যায়, আনুষ্ঠানিকভাবে দায়... news icon বিশ্বকাপের পর ফুটবলের নতুন অধ্যায়, কবে মাঠে গড়াবে... news icon এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ... news icon বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ কর্মকর্তাকে অবসরে পাঠানো... news icon কুমিল্লায় শিশু ধর্ষণ-হত্যা: যুবকের ফাঁসির আদেশ news icon লন্ডনে সাগরের জোয়ারে ডুবে মা মেয়েসহ সিলেটের একই... news icon টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের পরিসংখ্যানের মিল... news icon ২৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিন্টু মিয়া র‍্যাব... news icon রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন... news icon ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত... news icon যে কোনো মুহূর্তে আসতে পারে রাষ্ট্রপতির পদত্যাগের ঘ... news icon জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্... news icon বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প... news icon দিল্লির আন্দোলনের ছোঁয়া, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ... news icon আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে ব... news icon দিল্লির বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ, ইন্টারনেট বন্ধ,... news icon তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা...

৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন: সংস্কৃতিমন্ত্রী

ঢাকা অফিস

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম

Ajker Patrika

৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন: সংস্কৃতিমন্ত্রী

ঢাকা অফিস

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম

সংযুক্ত ছবি

ছবি সংগৃহীত

আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “অনেকে প্রশ্ন করেন, জুলাই জাদুঘর এখনো উদ্বোধন হচ্ছে না কেন। ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার যে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যেই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। গণ-অভ্যুত্থানের তাৎপর্য, গভীরতা ও ব্যাপকতা বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।”

তিনি বলেন, “পরবর্তী সময়ে আমরা জাদুঘর পরিচালনার জন্য নতুন আইন প্রণয়ন এবং পরিচালনা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছি। গেজেট প্রকাশ, পরিচালনা কমিটি গঠন এবং জনবল নিয়োগের প্রক্রিয়ায় কিছুটা সময় লেগেছে।”

“ইতোমধ্যে নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করা হবে।”

তবে নির্দিষ্ট তারিখ উল্লেখ না করে মন্ত্রী বলেন, “অতি দ্রুতই জাদুঘর উদ্বোধন করা হবে।”

জাদুঘর নির্মাণে ১১৫ কোটি টাকা ব্যয় এবং সম্ভাব্য অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নিতাই রায় চৌধুরী বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই তদন্ত করব। আমরা ক্ষমতায় এসেছি মাত্র কয়েক মাস। আমাদের সময়ে নতুন কোনো নিয়োগ বা অতিরিক্ত উন্নয়নকাজ হয়নি। যদি আগে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকে এবং সে বিষয়ে নির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সরকারের লক্ষ্য শতভাগ দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা।”

এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, “দুর্নীতির অভিযোগ এবং জাদুঘরের উদ্বোধন-দুটি ভিন্ন বিষয়। জাদুঘরটি যথাযথভাবে নির্মিত হয়েছে কি না, সেটি একটি বিষয়। আর ব্যয় ও দুর্নীতির অভিযোগ আরেকটি বিষয়। এ দুটি বিষয়কে আলাদাভাবে বিবেচনা করা উচিত।”

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করা হয়েছে।

ছবি সংগৃহীত ছবি:

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত