বাংলাদেশের সাবেক সফল অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের সুযোগ্য সন্তান, মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণমানুষের নেতা এম নাসের রহমানকে যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে দেওয়া হলো এক অভূতপূর্ব ও উষ্ণ নাগরিক সংবর্ধনা। গত ২০ জুলাই (সোমবার) সন্ধ্যায় পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী 'দি আট্রিয়াম হল'-এ আয়োজিত এই সংবর্ধনা সভাটি পরিণত হয় প্রবাসীদের এক মহা মিলনমেলায়।
বিশিষ্ট রাজনীতিবিদ ও লেখক শরিফুজ্জামান চৌধুরী তপনের সভাপতিত্বে এবং ওয়াদুদ আলম অদুদ ও দিলওয়ার হোসেন আহাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন।
বরেণ্য অতিথিবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
• অধ্যাপক ড. হাসনাত এম হোসেন এমবিই– বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি নেতা
• অধ্যাপক শাহগীর বখত ফারুক– সাবেক প্রেসিডেন্ট, বিবিসিআই
• সাইদুর রহমান রেনু – সাবেক প্রেসিডেন্ট, বিবিসিআই
• কে এম আবু তাহের চৌধুরী– প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব
• আবুল কালাম আজাদ – আহ্বায়ক, যুক্তরাজ্য বিএনপি
• খসরুজ্জামান খসরু – সদস্য সচিব, যুক্তরাজ্য বিএনপি
• অলি খান – সভাপতি, বিসিএ (বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন)
'দৃশ্যমান উন্নয়নের' দৃঢ় অঙ্গীকার
সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, "বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলে মৌলভীবাজার সদর ও রাজনগর চরম অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছে। কোনো দৃশ্যমান উন্নয়ন সেখানে হয়নি। তবে এবার কাজের মাধ্যমে মানুষ তার পরিবর্তনের প্রমাণ পাবে। আমি আমার নির্বাচনী এলাকার প্রতিটি সমস্যা ও প্রবাসীদের দাবি-দাওয়া সম্পর্কে পুরোপুরি সচেতন।"
মৌলভীবাজারের জন্য তার গৃহীত মেগা পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকায় “মেডিকেল কলেজ”, “সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট”প্রতিষ্ঠা এবং স্থবির হয়ে থাকা “শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর” জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। খুব শীঘ্রই এসব মেগা উদ্যোগের দৃশ্যমান বাস্তবায়ন জনগণ দেখতে পাবেন বলে তিনি দৃঢ় আশা প্রকাশ করেন এবং এ লক্ষ্য বাস্তবায়নে প্রবাসীদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
নির্বাচনী প্রচারণায় যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজারবাসীর প্রত্যক্ষ ও সার্বিক সহায়তার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এম নাসের রহমান এমপি সংবর্ধনা আয়োজক ও প্রবাসীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃজ্ঞতা জানান।
অনুষ্ঠানে সংসদ সদস্যের সহধর্মিনী ও তাঁর দুই কন্যা উপস্থিত থেকে প্রবাসীদের এই ভালোবাসার মুহূর্তের অংশীদার হন। দিনটি প্রবাসে অবস্থানরত মৌলভীবাজারবাসীর ঐক্য ও এলাকার সার্বিক উন্নয়নের নতুন প্রত্যয়ের প্রতীক হয়ে ওঠে।
বিগত দিনে সিলেটের সাথে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি...