ব্রেকিং
news icon বিগত দিনে সিলেটের সাথে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি... news icon সিসিক প্রশাসকের সঙ্গে চিকিৎসক দলের সাক্ষাৎ news icon সিলেটে সুরমা-কুশিয়ারা বিপৎসীমা ছাড়িয়েছে, বন্যার... news icon জাসদ থেকে জামায়াত, আলোচনার কেন্দ্রে গাজী নজরুলের দ... news icon বাজেট শুধু কাগজে নয়, মানুষের জীবনে বাস্তবায়নেই মিল... news icon চ্যাম্পিয়নের মতোই প্রত্যাবর্তন, জিম্বাবুয়েকে হারিয়... news icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে নতুন উদ্যোগ, কৃষকদে... news icon প্রক্সি ভাইভায় সরকারি চাকরি, আদালতের নির্দেশে রিমা... news icon সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার হাফ... news icon বাংলাদেশ–মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন গতি,... news icon বিদেশি শিল্পীর কনসার্টে কোটি টাকার আয়োজন, দেশীয় শি... news icon ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেই সৌদির পারম... news icon ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান... news icon নৌবাহিনীর নেতৃত্বে নতুন অধ্যায়, আনুষ্ঠানিকভাবে দায়... news icon বিশ্বকাপের পর ফুটবলের নতুন অধ্যায়, কবে মাঠে গড়াবে... news icon এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ... news icon বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ কর্মকর্তাকে অবসরে পাঠানো... news icon কুমিল্লায় শিশু ধর্ষণ-হত্যা: যুবকের ফাঁসির আদেশ news icon লন্ডনে সাগরের জোয়ারে ডুবে মা মেয়েসহ সিলেটের একই... news icon টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের পরিসংখ্যানের মিল... news icon ২৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিন্টু মিয়া র‍্যাব... news icon রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন... news icon ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত... news icon যে কোনো মুহূর্তে আসতে পারে রাষ্ট্রপতির পদত্যাগের ঘ... news icon জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্... news icon বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প... news icon দিল্লির আন্দোলনের ছোঁয়া, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ... news icon আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে ব... news icon দিল্লির বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ, ইন্টারনেট বন্ধ,... news icon তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা...

আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে ফিফার বিশেষ সুবিধার’ পোস্টে রোনালদোর লাইক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম

Ajker Patrika

আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে ফিফার বিশেষ সুবিধার’ পোস্টে রোনালদোর লাইক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম

সংযুক্ত ছবি

সংগৃহীত

আলোচিত সমালোচিত বিশ্বকাপ ফাইনালের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কের জন্ম দিলেন ক্রিশ্চিয়ান রোনালদো। পর্তুগিজ সুপারস্টারের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্টে লাইক দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়—লিওনেল মেসি ও আর্জেন্টাইন দলকে বিশ্বকাপ ফাইনালে তুলতে 'বিশেষ সুবিধা' দিয়েছে ফিফা।

স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান এসপেহো পাবলিকোতে একটি ভিডিও প্রকাশ করা হয়, যা আর্জেন্টিনা-স্পেন ম্যাচের আগে প্রচারিত হয়েছিল। সেখানে সাংবাদিকের একটি বক্তব্য তুলে ধরা হয়, যেখানে তিনি আর্জেন্টিনার ফাইনালে ওঠার যোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন।

ভিডিওটিতে ওই সাংবাদিককে বলতে শোনা যায়, ‘আর্জেন্টিনা এমন একটি দল, যাদের অন্তত ৫টি ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া উচিত ছিল। আর এটা সম্ভব হয়েছে ফিফার সহায়তায়, যা এই পৃথিবীর অন্যতম দুর্নীতিগ্রস্ত একটি সংস্থা।’

রোনালদো বা তার দলের প্রতিনিধিরা এখনো স্পষ্ট করেননি কেন তার অ্যাকাউন্ট থেকে এই পোস্টে লাইক দেওয়া হয়েছে। তবে রোনালদোর সার্টিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়ার সেই স্ক্রিনশট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মেসি-রোনালদোর বহু বছরের দ্বৈরথে নতুন এক তিক্ত অধ্যায়ের যোগ করল।

মজার বিষয় হলো, ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা পোস্টে ‘লাইক’ দিয়ে একপ্রকার সমর্থন জানালেও তিনি নিজেই কিছুদিন আগে ফিফার একটি সুবিধা পেয়েছিলেন।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন রোনালদো। সাধারণ নিয়ম অনুযায়ী, এর জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা ছিল তার। কিন্তু ফিফা সিদ্ধান্ত বদলে এক ম্যাচের তাৎক্ষণিক নিষেধাজ্ঞা দেয় এবং বাকি দুই ম্যাচের সাজা এক বছরের জন্য স্থগিত রাখে। এর ফলে রোনালদো বিশ্বকাপে পর্তুগালের হয়ে প্রথম থেকেই খেলতে নামার সুযোগ পান। ফিফার এই সিদ্ধান্ত তখন ফুটবল বিশ্বে তীব্র সমালোচনার জন্ম দিয়েছিল। 

সংগৃহীত ছবি:

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত